মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিলেন ৪ জন

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন নারায়ণ চন্দ্র চন্দ, মোস্তফা জব্বার, কাজী কেরামত আলী ও শাহজাহান কামাল। তাঁদের মধ্যে নতুন করে যোগ হলেন অন্তত তিনজন। আর একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে প্রবেশ করেন।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব টেলিফোন করে তাদের প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়। এর মধ্যে পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন লক্ষ্মীপুর-৩ এর এমপি একেএম শাহজাহান কামাল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হতে পারে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে।

এছাড়া আইসিটি মন্ত্রী হতে পারেন প্রযুক্তিবিদ ও বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার।

জানা গেছে, সরকারের মেয়াদের চার বছরের মাথায় মন্ত্রিসভায় নতুন মুখ যোগ দেয়ার পাশাপাশি কিছু রদবদল হতে পার বলে আভাস পাওয়া গেছে।

সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র যুগান্তরকে জানায়, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এই চারজনের শপথ ছাড়াও মন্ত্রিসভায় আরও কিছু রদবদল আসতে পারে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারের বিভিন্ন পর্যায়ে গুঞ্জন শোনা যাচ্ছে। বাদ পড়তে পারেন কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী।

এই সংবাদটি 493 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ