ঢাকা |
প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনলা খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৩মে মঙ্গলবার বিকেলে বড়লেখা পৌরশহরের রেলওয়ে যুবক সংঘ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে বড়খলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পূর্বশংকরপুর প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে বড়খলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কেছরিগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও শিক্ষক নাজিম উদ্দিন এবং বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ প্রণয় কুমার দে, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আলাউদ্দিন, সাংবাদিক লিটন শরীফ, সহকারী শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, মোঃ শহীদুল্যাহ, পার্থ পাল, শিক্ষক নেতা মঞ্জু লাল দে, কায়েদে আজম, মীর মুহিবুর রহমান, প্রতাপ দে, বদর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।