কালিগঞ্জ থানায় দুই মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমার্পণ

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

কালিগঞ্জ থানায় দুই মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমার্পণ

ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় আজ সকালে স্ব-শরীরে হাজীর হয়ে আত্মসমার্পণ করলেন ১ জন ইয়াবাসেবি ও ১ জন মাদকসেবী ফেনসিডিল ব্যবসায়ী আত্মসমার্পণ করেন। আত্মসমার্পন কারীরা হলেন কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের নুরুল হকের পুত্র ইয়াবা ও ফেনসিডিলসেবি আবু তোরাব সুমন(৩৫) ও ভাড়াশিমলা গ্রামের অহেদ আলী মোল্লার পুত্র ইছামতি নদী সাঁতরিয়ে ফেনসিডিল আনায়নকারী আব্দুল গফফার (২৫)। তাঁরা উভয়েই স্ব-প্রণেদীত হয়ে ০৪/০৪/২০১৬ ইং তারিখ বেলা ১১ টায় থানায় এসে আত্মসমার্পন করে। এ সময়ে থানা অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক তাদেরকে তওবা পড়ান এবং মুচালিকা স্বাক্ষর নেন। কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক এর  ঐকান্তিক প্রচেষ্টায় মাদকমুক্ত কালিগঞ্জ থানা গড়ার প্রত্যয়ের অংশ হিসাবে চলছে মাদক ব্যবসায়ী ও সেবিদের আত্মসমার্পনের হিড়িক। গতকাল (০৩/০৪/১৭) থানায় এসে আত্মসমার্পণ করেছিলেন ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের মৃত দুর্লভ পাড়ের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ পাড়।

এই সংবাদটি 502 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ