ঢাকা |
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৭
পাবনা ব্যুরো অফিস :
পাবনা সদর থানার সদিরাজপুর গ্রাম থেকে সাগরীকা নামের (১৪ )এক কিশোরীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত কিশোরী ওই গ্রামের আলম শেখের মেয়ে সে চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাক জানান বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর সদিরাজপুর গ্রামে নিহতের বাড়ির পাশের একটি ক্ষেতের ভিতর থেকে ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্ত করে তার গায়ে কোন হত্যার আলামত পাওয়া যায়নি তবে মেয়েটি শিয়ালের কামড়ে মরতে পারে বলে ধারণা করছে তদন্ত কর্মকর্তাগণ ।
পুলিশ আরোও জানান গত রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় তার পর থেকে তার কোন খোজ পাওয়া যাচ্ছিল না এলাকাবাসির ধারনা তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।