সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন আটক

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৭

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন আটক

ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,সাতক্ষীরা সদর থানায় থেকে ১৪ জন, কলারোয়া থানায় ০২ জন,তালা থানায় ০২ জন,কালিগঞ্জ থানায় ০২ জন, শ্যামনগর থানায় ০৩ জন, আশাশুনি থানায় ০২ জন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ০২ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এই সংবাদটি 402 বার পঠিত হয়েছে