চাটমোহরে আগুনে পুড়ে ৪ গরুর মৃত্যু

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৭

চাটমোহরে আগুনে পুড়ে ৪ গরুর মৃত্যু


রাজশাহী বিভাগীয় চীফ :
সোমবার রাতে পাবনার চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের চরনবীন গ্রামে আগুনে পুড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গরুর মালিকদের অন্তত তিন লাখার ক্ষতি হয়েছে।
জানা গেছে, সোমবার গভীর রাতে উক্ত গ্রামের জয়নাল প্রাং এর দুই ছেলে নূরুল ইসলাম ও মোবারক হোসেনের পাশাপাশি দুটি গোয়াল ঘরে আগুন লাগে। নূরুল ইসলাম জানান, মাঝ রাতে হঠাৎ গরুর ডাকার শব্দ শুনে বের হয়ে দেখি আমাদের দুই ভাইয়ের ও পার্শ্ববর্তী অপর এক ব্যক্তির পাশাপাশি অবস্থিত গোয়াল ঘরে আগুন জ্বলছে। আগুনের উত্তাপে আমরা ঘরে ঢুকতে পারিনি। আমাদের চোখের সামনে প্রায় দুই লাখ টাকা দামের চারটি এড়ে বাছুর, একটি ছাগল ও তিনটি গোয়াল ঘর পুরে যায়। এসময় অপর একটি গরু আহত হয়। মশার কয়েল থেকে অথবা কেউ গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে। গুমানী নদীতে ব্রীজ না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি এ এলাকায় পৌছিতে পারে না।

এই সংবাদটি 602 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ