আদর্শ গার্লস হাই স্কুলের গরীব ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৭

আদর্শ গার্লস হাই স্কুলের গরীব ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

রাজশাহী বিভাগীয় চীফ :
সোমবার এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ গার্লস হাই স্কুল পাবনার স্বল্প আয়ের পরিবার হতে আসা শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং অতিথিদের অর্থায়নে গড়ে তোলা ফান্ড থেকে স্কুল ড্রেস বিতরণ করা হয়। বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজ, সদস্য ফরিদুল ইসলাম ডালু, সারওয়ারুল আলম মুকুল, আব্দুল হাকিম, পাবনা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. নাজনীন সুলতানা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাওয়াল বিশ্বাস উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ খান জানান ২০১৬ সালে সাবেক সহকারী প্রধান শিক্ষক মরহুমা হোসনে আরা খানম সর্বপ্রথম স্কুল ড্রেস বিতরণ শুরু করেন। তারই ধারাবাহিকতায় এ বছর ৩০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়। তিনি আরও বলেন বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই আর্থিক অস্বচ্ছলতার কারণে জুতা কিনতে পারছেনা। সভাপতি এস মুস্তাকিম সবুজ তার বক্তব্যে বিদ্যালয়ের ফান্ড এবং নিজেদের আর্থিক সহযোগিতার মাধ্যমে ৩০ জন শিক্ষার্থীকে জুতা কিনে দেওয়া প্রতিশ্র“তি দেন। প্রধান অতিথি শাওয়াল বিশ্বাস তার বক্তব্যে বিদ্যালয়ের এ রকম একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি বলে উল্লেখ করেন। তিনি এ ফান্ডের একজন সদস্য। বিদ্যালয়ের এ ধরণের কর্মকান্ডে আগামী দিন গুলিতেও তিনি অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি 639 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ