ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

ট্রেনে কাটা পড়ে দিনার (২৫) নামে এক পাওয়ার ট্রলি চালকের মৃত্যু হয়েছে। রাজশাহীর পবায় উপজেলার শিতলাই রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত দিনার শিতলাই এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, ট্রলিচালক দিনার ট্রলি চালিয়ে শিতলাই রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন যাচ্ছিল। দিনার ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি।
অসাবধানতাবশত দিনার রেলক্রসিংয়ে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দিনারকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি 698 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ