বাল্যবিয়েকে না বলল ভাঙ্গুড়ার চার’শ শিক্ষার্থী

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

বাল্যবিয়েকে না বলল ভাঙ্গুড়ার চার’শ শিক্ষার্থী


রাজশাহী বিভাগীয় চীফ:
পাবনার ভাঙ্গুড়ায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে কোন শর্তেই ১৮’র আগে মেয়েশিশুর বিয়ে নয়- সম্বলিত লিফলেট, ফ্যাস্টুন, ব্যানার নিয়ে এক সাথে সমস্বরে বাল্যবিয়েকে না বলল চার’শ শিক্ষার্থী।
এ উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি আয়োজিত হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সমাবেশ ও আলোচনা সভায় ২৩ নং অষ্টমনিষা পল্লী সমাজের সভাপ্রধান মিষ্টি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টমনিষা ইউনিয়নের চেয়ারম্যান মো. আয়নুল হক।
এসময় সহকারী শিক্ষক জহুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. খালেক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও গৌতম চন্দ্র, সহকারী প্রধান শিক্ষক আ. রহিম, সহকারী শিক্ষক জড়িনা সুলতানা, অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী কেজির অধ্যক্ষ রাজকুমার দত্ত, সহকারী শিক্ষক সোনিয়া খাতুন, ইউপি সদস্য আ. জলিল, অভিভাবক আলেয়া খাতুন, যুব প্রতিনিধি সবিতা খাতুন, পল্লী সমাজের ক্যাশিয়ার সাথী খাতুন, কিশোরী সাহিদা ও সিমি আক্তার প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি চার’শ শিক্ষার্থীকে বাল্যবিয়েকে না বলে শপথ বাক্য পাঠ করান এবং মানব বন্ধনে অংশ গ্রহণ করেন।

এই সংবাদটি 648 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ