ঢাকা |
প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আলম মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩০) নামের দুই ব্যবসায়ীকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান জানান, শুক্রবার ভোরে তারা বঙ্গভবনের পাশের রাস্তা থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন।
কিছুক্ষণ পর ৪/৫ জন যুবক বাসের ভেতরেই তাদের ঘিরে ধরে এবং ছুরি মেরে দুইজনের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
বাসটি সায়দাবাদ জনপথের মোড়ের কাছে যাওয়া পর বাস ফেলে চালক, তার সহকারী এবং ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে পুলিশ দুই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওসি জানান, আলমের পেটে ও শফিকুলে ডান হাতে ছুরির আঘাত লেগেছে। তবে দুজনই আশঙ্কামুক্ত।
তারা দুজন কাপ্তান বাজারে মাছের ব্যবসা করেন জানিয়ে ওসি বলেন, “এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।