সাংবাদিক হত‌্যা: স্ত্রীর করা মামলায় মেয়র মিরু ও তার অন‌্য এক ভাইকে আসামি করা হয়েছে।

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭

সাংবাদিক হত‌্যা: স্ত্রীর করা মামলায় মেয়র মিরু ও তার অন‌্য এক ভাইকে আসামি করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিরুর এক ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারধরের জের ধরে বৃহস্পতিবার বিকালে ওই সংঘর্ষ হয় বলে সংশ্লিষ্টদের কথায় উঠে এসেছে।

এ ঘটনায় নিহত দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের স্ত্রীর করা মামলায়ও মেয়র মিরু ও তার অন‌্য এক ভাইকে আসামি করা হয়েছে।

সংঘর্ষে আরেক মামলায় গ্রেপ্তার মেয়রের ভাই হাবিবুল হক মিন্টুকে এ হত‌্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে শাহজাদপুর থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন। মেয়রের শটগান শুক্রবার জব্দ করেছে পুলিশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই হত‌্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগের যে-ই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় ও প্রশাসনিক উভয় ব‌্যবস্থাই নেওয়া হবে।

এই সংবাদটি 844 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ