ঢাকা |
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
উপজেলা নির্বাচন কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনি তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জনি তালুকদার গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তার বাড়ি একই এলাকায়। মঠবাড়িয়া থানার ওসি শওকত আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জনি তালুকদার বাড়ি থেকে বের হলে কয়েকজন
দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জনি তালুকদারকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)স্থানান্তর করা হয়।
সেখানে নেয়ার পথে জনি তালুকদারের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।
উপজেলা নির্বাচন নিয়ে মঠবাড়িয়া আওয়ামী লীগের প্রার্থী হোসাইন মোশাররফ সাকু ও বিদ্রোহী প্রার্থীর রিয়াজউদ্দিনের (আনারস) বিরোধ চলছিল। এরই জের ধরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।