“শপথ নেওয়ার পরই আমি বলেছিলাম কাজে নিরপেক্ষতা প্রমাণ করব—-নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭

“শপথ নেওয়ার পরই আমি বলেছিলাম কাজে নিরপেক্ষতা প্রমাণ করব—-নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

রাসেল চৌধুরী . ঢাকা: 

তিনি বলেন “শপথ নেওয়ার পরই আমি বলেছিলাম কাজে নিরপেক্ষতা প্রমাণ করব। ৫ বছর মেয়াদে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং তা সফলভাবে অতিক্রম করেছি। কখনো কোনো ধরনের চাপ পাইনি। আজ বলতে পারি, আমরা জাতির সামনে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে পেরেছি।”

দশম সংসদ নির্বাচন অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে অরাজক ও সাংবিধানিক সংকটময় পরিস্থিতি সৃষ্টি হত।

বুধবার নির্বাচন ভবনে শেষ দিন অফিস করে সঙ্গী নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মো. শাহনেওয়াজকে নিয়ে হাসিমুখে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে শেষ ব্রিফিংয়ে আসেন সিইসি কাজী রকিব।

এ সময় এক পাশে রাখেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ও অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানকে। পরে ব্রিফিংয়ে যোগ দেন নির্বাচন কমিশনার আবু হাফিজ; তবে নির্বাচন কমিশনার আবদুল মোবারক উপস্থিত ছিলেন না।

উপস্থিত সাংবাদিকদের সম্ভাষণ করেই নিজের বক্তব্য তুলে ধরেন কাজী রকিব। পাঁচ বছর মেয়াদে সাংবিধানিক এ দায়িত্ব পালনকালে কী কী কার্যক্রম নিয়েছেন, কীভাবে চ্যালেঞ্জ সামলেছেন তার বিবরণ তিনি তুলে ধরেন।

 

এই সংবাদটি 461 বার পঠিত হয়েছে