রাজশাহীতে ফুড বেকারীর কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ৬লাখ

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

রাজশাহীতে ফুড বেকারীর কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ৬লাখ


রাজশাহী বিভাগীয় চীফ :
রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন সিলিন্দা বারইপাড়া এলাকায় চুলা থেকে পদ্মা ফুড বেকারীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
পদ্মা ফুড বেকারীর মালিক হারুনর রশিদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে পদ্মা ফুড বেকারীর কারখানা ও গোডাউনে আগুন লাগে।
এলাকাবাসী এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, তন্দুর চুলা থেকে আগুন লাগে ও এতে প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়।

এই সংবাদটি 740 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ