মিরসরাইয়ের শান্তিনীড়ের ১০ম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদও পুরষ্কার বিতরন সম্পন্ন

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৭

মিরসরাইয়ের শান্তিনীড়ের ১০ম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদও পুরষ্কার বিতরন সম্পন্ন
*গত ২৪ ডিসেম্ভর ২০১৬ মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ শ্রেণির প্রায় ২২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ১০ম শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা ৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল*
রেদোয়ান জনি, মিরসরাই :
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১০ম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ শনিবার (২০ মে) সকালে জেলা পরিষদ অডিটরিয়াম মিরসরাইতে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ক্লিফটন গ্রুপের সি.ই.ও লায়ন এম. মহিউদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ এ.এন.এম মোরশেদ খাঁন এবং প্রধান আলোচক চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান।
এম. মাঈন উদ্দিন ও সাইদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও শান্তিনীড় পৃষ্ঠপোষক এনায়েত হোসেন নয়ন, শান্তিনীড় উপদেষ্টা দেলোয়ার হোসেন, মীর্জা জসিম উদ্দিন, সুভাষ সরকার, সাংবাদিক মাহবুব পলাশ, মিরসরাই প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও শান্তিনীড় সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, শান্তিনীড় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাইফুদ্দীন মীর শাহীন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী দেবদ্যুতি নাথ প্রমুখ।
এ সময় দশম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ শ্রেণির ১১১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে নগদ অর্থ, সনদ ও ক্রেষ্ট এবং প্ল্যাটিনাম ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত সেরাদের সেরা আইমান উলফাত রিচার হাতে মোবাইল ট্যাব তুলে দেন অতিথিরা।
এতে আরো উপস্থিত ছিলেন শান্তিনীড়ের সহ-সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ, অর্থ সম্পাদক সবুজ সেন, শিক্ষা সম্পাদক মৃদুল দাশ, তথ্য সম্পাদক মাঈন উদ্দিন, প্রচার সম্পাদক রাজু কুমার দে, কার্যনির্বাহী সদস্য মনজুর হোসেন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর হোসেন, প্রচেষ্ঠা ছাত্র পরিষদের সভাপতি অনুপ এ.এস দাশ, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দীন মোহাম্মদ, শান্তিনীড় সদস্য লায়ন মাঈন উদ্দিন, একরামুল হক, ফজলুল করিম, ইমরান হোসেন, আবু বকর রিশাত, রায়হান চৌধুরী, ইসমাঈল হোসেন খোকন, মেজবাহ উদ্দিন, জামাল উদ্দিন শাহীন, কাজী সাইফ, মোঃ ফাহাদ, শাখাওয়াত হোসেন সেতু, ফিরোজ, আকতার হোসেন, জাহেদ রাহেন, সাদমান সময়, আজিজ আজহার প্রমুখ।

এই সংবাদটি 508 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ