ঢাকা |
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭
রাজশাহী বিভাগীয় প্রধান :
রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে ছুরি মেরে বিপ্লব হোসেন (২৮) নামে এক যুবককে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় নিহতের বড় ভাই আসাদ ওরফে বুলবুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নগরীর মতিহার থানার পরিদর্শক মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটির তদন্তও করছেন তিনি।
মাহবুব আলম জানান, মামলায় তিন জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, নিহত বিপ্লবের সাবেক শ্বশুর হাবিবুর রহমান (৫০), হাবিবুরের ছেলে রনি আহমেদ (২৮) ও তাদের প্রতিবেশী সাইদুর রহমান (৪০)।
তিনি আরও জানান, শুক্রবার বিকেলের ওই হত্যাকাণ্ডের পর সবাই পালিয়ে গেছেন। তাই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে নিহত বিপ্লবের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কাজলা কেডি ক্লাব এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বিপ্লব হোসেনকে। বিপ্লব ওই এলাকার এরশাদ আলীর ছেলে। মামলার আসামিদেরও বাড়ি একই এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিলেন। প্রায় ৮ বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নেননি রনি। চার বছর আগে বিপ্লব ও লিজার বিবাহ বিচ্ছেদও ঘটে।
লিজা এখন তার ৭ বছর বয়সী মেয়ে অংকিতাকে নিয়ে চট্টগ্রামে থাকেন। সেখানে তিনি একটি চাকরি করেন। তবে লিজা বাড়ি এলে বিপ্লবের সঙ্গে তার যোগাযোগ হতো। এ নিয়ে বিপ্লবের সঙ্গে ফের দ্বন্দ্ব শুরু হয় রনির।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার বিকেলে বাড়ির সামনেই বিপ্লবের বুকের দুই স্থানে ছুরিকাঘাত করেন রনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে সহায়তা করেছেন রনির বাবা হাবিবুর রহমান ও প্রতিবেশী সাইদুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, ঘটনার সময় তিন আসামিই ঘটনাস্থলে ছিলেন বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে। তবে কে কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।