পাবনায় আখ ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

পাবনায় আখ ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার


রাজশাহী বিভাগীয় চীফ :
পাবনার ঈশ্বরদীতে আখ ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আখ ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর নাম শাহিদা খাতুন (৪৫)। সে ইনস্টিটিউটের নিয়মিত শ্রমিক জহুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। শ্রমিকরা সকালে আখ ক্ষেতে কাজ করতে যেয়ে লাশ পড়ে থাকতে দেখে জহুরুলের বাড়িতে খবর দেয়। কিন্তু জহুরুল বাড়িতে না থাকায় ছেলে খায়রুল এসে তার মায়ের লাশ সনাক্ত করে।
খায়রুল জানায়, রাত ১১টার দিকে মাকে বাড়ির বাইরে যেতে দেখে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে তার মা আব্বা ফোন করে ডাকছে বলে সে চলে যায়। জানা যায়, জহুরুলের আগেরও স্ত্রী সন্তান থাকলেও সে শাহিদাকে দ্বিতীয় বিয়ে করে। শাহিদারও এর আগে বিয়ে হয়েছিল। আগের ঘরের ১ ছেলে এবং ১ মেয়ে রয়েছে। জহুরুলের পক্ষেরও ১ মেয়ে আছে বলে জানা গেছে। পারিবারিকভাবে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগেই ছিল বলে জানা যায়।
ঈশ্বরদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশের এসআই জহুরুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। এলাকার লোকজন ঘটনাটি হত্যাকান্ড বললেও পুলিশ ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন।
পুলিশ আরো জানায়, নিহতের স্বামী জহুরুল গত বৃহস্পতিবার দুপুর থেকেই বাড়িতে ছিল না। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীরসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংবাদটি 328 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ