পলাশবাড়ীতে জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক যাত্রী ও পথচারীদের সাথে মত বিনিময় সভা

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯

পলাশবাড়ীতে জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক যাত্রী ও পথচারীদের সাথে মত বিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক যাত্রী ও পথচারীদের সাথে সচেতনতামুলক মত বিনিময় সভা গতকাল বুধবার স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম তার বক্তব্য বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন পুলিশ জনগণের বন্ধু ও সেবক। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আমরা জনগণের সেবা করে যাচ্ছি। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, ট্রাফিক ইন্ট্রাকশন আতাউর রহমান ও থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, ওসি তদন্ত মতিউর রহমান প্রমুখ। আসন্ন ঈদুল ফিতরের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসন সব সময় কাজ করে যাবে। এ ব্যাপারে সকল শ্রেনী পেশার মানুষকে সহযোগীতা করার আহবান জানান।

এই সংবাদটি 546 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ