পঞ্চগড় আটোয়ারী উপজেলায় সিলিন্ডার গ্যাসের আগুনে গৃহবধুর মৃত্যু

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৭

পঞ্চগড় আটোয়ারী উপজেলায় সিলিন্ডার গ্যাসের আগুনে গৃহবধুর মৃত্যু
মোহাম্মদ সাঈদ পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় আটোয়ারী উপজেলার ছোট দাপ পাড়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে তিন মাসের অন্তসত্তা গৃহবধু মোছাঃ আখি আক্তার(২০) নামের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঐ এলাকার জনসাধারণ। তারা জানিয়েছেন গত গত রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তবে এলাকাবাসী জানান মোছাঃ আখি আক্তার মারা যাওয়ার পর তাদেরকে এক নজর দেখতে দেয়া হয়নি এলাকাবাসীকে। এ নিয়ে এলাকার মানুষের মনে সন্দেহ জাগে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান আমাদের সন্দেহ এই মৃত্যুতে কোন রহস্য রয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এর সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান মানুষ গুজব ছড়াতেই পাড়ে। আসলে আখি আক্তার গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে মারা গেছেন। পঞ্চগড় ফায়ার সার্ভিস এসে আখি আক্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিশ্চিত হন যে, এটা একটা দূর্ঘটনা। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ জানান, গ্যাস সিলিন্ডারে গ্যাস কম থাকায় গ্যাস সিলিন্ডারটি বাষ্ট হয়নি। এ বিষয়ে সন্দেহ থাকায় আখি আক্তারের পরিবার লাশ দাফন করতে দেয়নি। তাই তারা লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে যাহার নং-০৯/২০১৭।

এই সংবাদটি 440 বার পঠিত হয়েছে