পঞ্চগড়ে ইট ভাটার কারনে ৩০ একর জমির ফসল পুরে ছাই

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

পঞ্চগড়ে  ইট ভাটার কারনে ৩০ একর জমির ফসল পুরে ছাই

আবু সাঈদ পঞ্চগড়: দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নে জুয়েল চৌধুরীর ইটভাটার কালো হাওয়ায় আশপাশের প্রায় ত০ একর জমির ফসল নষ্ট হয়েগেছে।সরেজমিনে দেখা যায় কোন কৃষকের চায়না ধান প্রায় সিদ্ধ হেয়ে গেছে।আবার কারো বাদামের গাছ পুড়ে গেছে।এব্যপারে উপশহকারি কৃষি কর্মকর্তা হুমায়ুন আহমেদ ফসল দেখে বলেন মুলত ফসল নষ্টের পথে স্প্রে করে দেখি যদি ভালো হয় হবে নাহলে আমাদের কিছু করার নাই।ভুক্তভোগী সহ এলাকাবাসীর প্রানের দাবী উর্ধতন কর্মকর্তাদের প্রতি, গতবারও এরকম ক্ষতির শিকার আমরা হয়েছি এবারো হলাম কাজেই এলাকা থেকে ভাটা বন্ধ করা হোক।এলাকাবাসীর দাবী জুয়েল চৌধুরীর ভাটার ধোয়ায় ফলজ গাছ আম লিচু ও বাশ ঝার পর্যন্ত মরে গেছে।সরেজমিন তদন্ত করে জুয়েলে চৌধুরীর ভাটা বন্ধ করে দেয়া হোক।নচেত কৃষককে রাস্তায় নামতে হবে।

এই সংবাদটি 659 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ