নিজেদের নয়,জনগনের ভাগ্যের উন্নয়ন ঘটাতে কাজ করছি – ভাঙ্গুড়ায় অগ্রযাত্রার ৮ বছর শীর্ষক কর্মী সমাবেশে এম.পি মকবুল

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

নিজেদের নয়,জনগনের ভাগ্যের উন্নয়ন ঘটাতে কাজ করছি – ভাঙ্গুড়ায় অগ্রযাত্রার ৮ বছর শীর্ষক কর্মী সমাবেশে এম.পি মকবুল


রাজশাহী বিভাগীয় চীফ :
কৃষি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন বলেছেন,নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে নয়,তিনি জনগনের ভাগ্যের উন্নয়ন ঘটাতে কাজ করছেন। তার পিতা মরহুম হাজী মহসীন আলী প্রায় ত্রিশ বছর জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সেবা করে গেছেন উল্লেখ করে বলেন “আমি দু‘বার উপজেলা চেয়ারম্যান,দু‘বার এমপি নির্বাচিত হয়েছি। আমার মধ্যে কোনো লোভ লালসা নেই কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী । আমার পুত্র রাসেল জনগনের ভালোবাসা পেয়ে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে। আমরা প্রজন্ম থেকে প্রজন্ম রাজচনীতি করছি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার ক্ষুদা,দরিদ্র ও দুর্নীতি মুক্ত দেশ গঠনে এক সঙ্গে কাজ করছি”। তিনি আওয়ামীলীগের বর্তমান সরকারের বিগত ৮ বছরে পাবনা-৩ এলাকার নানামুখী উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন এতে তার কোনো কৃতিত্ব নেই বরং এসব কিছুর দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহকে হাজির-নাজির করে মকবুল হোসেন বলেন তিনি যেসব উন্নয়ন কর্মকান্ডের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন তার প্রায় সবই তিনি করে দিয়েছেন। তিনি আরো বলেন,পাবনা-৩ এলাকায় বিগত ৮ বছরে প্রধানমন্ত্রীর তার ত্রাণ তহবিল থেকে অসুস্থ মানুষের সূচিকিৎসায় ৮ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।
এছাড়া যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ,কৃষি,মৎস্য ও বিদ্যুত খাতে অসংখ্য প্রকল্প বাস্থবায়ন করা হয়েছে। চলনবিলের খাদ্য শস্য স্থানান্তর ও অবহেলিত বিলবাসীর দ্বারগোড়ে উন্নত যোগাযোগ সুবিধা পৌছে দিতে ভাঙ্গুড়া – নওগাঁ সড়ক ও চাটমোহর-হান্ডিয়াল-মান্নাননগর পর্যন্ত সড়ক নির্মাণসহ ২শ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। নির্মিত হয়েছে অসংখ্য ব্রিজ-কার্লভাট। শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল পাকা ভবন ও অবকাঠামো,হাসপাতাল কমপ্লেক্স,সার্ভার স্টেশন,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,শহীদ মিনার,শহীদ স্মৃতিসৌধ,মৎস্য অফিসের ভবন প্রভৃতি নির্মাণ করা হয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন শেখ হাসিনার সরকার বাংলাদেশের কৃষিজীবি মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। দেশে খাদ্যাভাব কেটে গেছে। দুস্থ ভাতা,বিধবা ভাতা,বয়স্ক ভাতা,বিকলাঙ্গ ভাতা দেয়া হচ্ছে। এখন একজন মানুষও না খেয়ে থাকে না। সার বিজের জন্য কোনো কৃষকের প্রাণ দিতে হয়না। দেশের মানুষ যখন সুখে শান্তিতে কাটাচ্ছে তখন পাকিস্তানি হানাদার গোষ্ঠীর দোসরা জঙ্গি নামে অপতৎপরতা শুরু করেছে। সরকার যেকোনো মুল্যে এসব জঙ্গি নির্মুল করবেই।
মকবুল হোসেন বলেন,দেশ এখন মধ্যম আায়ের দেশে রূপান্তরিত হয়েছে। দেশ-বিদেশে বাংলাদেশি নাগরিকের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা তৈরি করতে প্রধানমন্ত্রীর কঠোর তপস্যা করতে হয়েছে। তাই আওয়ামীলীগের সাথে বেইমানি না করতে সকলের প্রতি আহবান জানান। তিনি মাদকমুক্ত পৌরসভা গঠন ও ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে এই পৌরসভাকে প্রথম শ্রেনিতে উন্নীত করতে সহায়তা করায় ভাঙ্গুড়া পৌর সভার মেয়র গোলাম হাসনাইন রাসেলকে অভিনন্দন জানান।
সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত জাতীয় সংসদের ৭০,পাবনা-৩ (ভাঙ্গুড়া,চাটমোহর,ফরিদপুর)আসনের অগ্রযাত্রার ৮ বছর শীর্ষক বিশাল কর্মীসভায় প্রধান অতিথির ভাষনে আলহাজ মোঃ মকবুল হোসেন এমপি এসব কথা বলেন। ভাঙ্গুড়া পৌর আওয়ামীলীগের আলোচনার মূল পরিকল্পনা উপস্থাপন করেন ভাঙ্গুড়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেয়র গোলাম হাসনাইন রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক জেব-উন-নাহার পিনি,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন,সাধারন সম্পাদক আব্দুর রহমান প্রধান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ,ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ,জেলা পরিষদ সদস্য আসলাম আলী,চাটমোহর আওয়ামীলীগের সভাপতি এড.শাখোয়াত হোসেন শাখো,পৌরসভার মেয়র রেজাউল করিম দুলাল,ফরিদপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ও পৌরসভার মেয়র খ.ম.কামরুজ্জামান মাজেদসহ তিন থানার আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
দলের বঞ্চিতদের বিষয়ে দু’একজন নেতার বক্তব্যের প্রেক্ষিতে আলহাজ মকবুল হোসেন এমপি বলেন,রাষ্ট্রীয় কাজের ব্যস্ততায় তারও কিছু ভুল হতে পারে। তবে আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের উপলব্দিতে ভুল ভ্রান্তির সংশোধন করতে পারস্পারিক সহযোগিতা বাড়াতে হবে। এর আগে সংসদ সদস্য “সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার ৮ বছর” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ উপলক্ষে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা পরিলক্তিত হয়। অনুষ্ঠানে তিন উপজেলার আওয়ামীলীগের তিন হাজার নেতা-কর্মী,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিরা যোগদান করেন।।

এই সংবাদটি 670 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ