ঢাকা |
প্রকাশিত: ৩:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৭

ধর্ষণের শিকার ওই তরুণীকে পুলিশ উদ্ধার করে তার বক্তব্য রেকর্ড করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে।
উত্তরখান থানার ওসি (অপারেশন) মো. মামুনুর রহমান যুগান্তরকে জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কালাম (১৮) নামে এক বখাটে মেয়েটিকে জোর করে একটি নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে যায়।
সেখানে ওই বখাটে এবং তার অপর চার সহযোগী অপু (১৯), জাহাঙ্গীর (২৮), আহাদ (২০) ও অনু (১৮) রাত আড়াইটা পর্সন্ত ওই তরুণীকে পালাক্রমে গণধর্ষণ করে।
এ সময় ভবনটির পাশ দিয়ে টহল পুলিশ যাওয়ার সময় মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকেরা পালিয়ে যায়। পরে মেয়েটির কাছ থেকে কালামের নাম জানতে পেরে প্রথমে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার তথ্যমতে অপর চার ধর্ষককেও গ্রেফতার করে পুলিশ।
ধর্ষিতার মা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে উত্তরখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে গ্রেফতার সবাই মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। এলাকায় এদের এদের যথেষ্ট প্রভাব রয়েছে বলেও এলাকাবাসী জানিয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।