ঝমকালো আয়োজনে বিএফসি-১১’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

ঝমকালো আয়োজনে বিএফসি-১১’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাওছার আহমদ সাজু, বিয়ানীবাজার প্রতিনিধিঃ

বিয়ানীবাজারের সুপরিচিত সামাজিক সংগঠন বিয়ানীবাজার ফ্রেন্ডস ক্লাব (বিএফসি-১১) এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বিএফসি-১১’র সদস্যদের উপস্থিতিতে সাইনুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিকুর রহমান।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক উপাধ্যক্ষ তারিকুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের পিন্টু।

অনুষ্ঠানে অতিথিগন তাদের বক্তব্যে বিএফসি’র উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, এরকম অরাজনৈতিক সংগঠন একটি সমাজকে বদলে নেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। সংগঠনের মূল ভিত্তির উপর নির্ভর করে সংগঠন চালিয়ে গেলে এই সংগঠন বহুদূর এগিয়ে যেতে পারবে বলেও তারা মতপ্রকাশ করেন।

এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী হিসেবে কেক কর্তন, মটরসাইকেল শোভাযাত্রা, ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এই সংবাদটি 872 বার পঠিত হয়েছে