ঢাকা |
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ৭, ২০১৭
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে শিল্প ও বাণিজ্য প্রসারে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সেমিনারের আয়োজন করে জেলা চেম্বার অফ কমার্স ইন্ড্রাষ্ট্রিজ। জেলা চেম্বার অফ কমার্স ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের ডেপুটি কমিশনার রোখশানা খাতুন, জেলা বিসিকের ডেপুটি ম্যানেজার মিনা সেলিম, চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার সাখাওয়াৎ হোসেন, সাবেক সভাপতি মাহমুুদুল ইসলাম, নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসি।
সেমিনারে কর ও বিসিক কর্মকর্তা, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা, জেলা পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য শিল্পপতিদের আহ্বান জানান। সেই সাথে নতুন ভ্যাট আইন পুন:বিবেচনা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।