চাটমোহরে লিচু খেয়ে বিষক্রিয়ায় শিশু অসুস্থ্য

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ৭, ২০১৭

চাটমোহরে লিচু খেয়ে বিষক্রিয়ায় শিশু অসুস্থ্য

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার চাটমোহরে শনিবার মল্লিকচক গ্রামে লিমন হোসেন (৫) নামে এক শিশু ফুফুর নানার বাড়িতে বেড়াতে এসে লিচু খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েছে।

স্বজনরা তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। লিমন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের জামালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সে মল্লিকচক গ্রামের জামাতা আলমের বাড়িতে বেড়াতে এসে পাশের বাগান থেকে লিচু ছিড়ে খায়। লিচু বাগানে ঐ দিন বিষ প্রয়োগ করেছিলেন বলে জানা গেছে।
লিচু খাওয়ার কিছুক্ষণ পর পেটের ব্যাথায় অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদত হোসেন জানান, লিচুর বিষক্রিয়ায় শিশুটি অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে।

এই সংবাদটি 369 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ