চাটমোহরে পুলিশ কনস্টেবলের উপর হামলা

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

চাটমোহরে পুলিশ কনস্টেবলের উপর হামলা

রাজশাহী বিভাগীয় চীফ :

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টবল জুলহাস আলীর উপর চিহ্নিত এক বখাটে হামলা চালিয়ে মারপিট করেছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে হান্ডিয়াল বাজারে আকবর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কনস্টেবল জুলহাস আলী তদন্ত কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় ইউনিয়নের ভেংড়ী গ্রামের কুরবান আলীর ছেলে বদি হোসেন (২০) পুলিশ সদস্যের উপর আক্রমণ করে কাঠ দিয়ে মারপিট করে দৌড়ে পালিয়ে যায়।
পরে আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়। এলাকাবাসী জানান,ইতোপূর্বে বখাটে বদি হোসেন হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোজাহার আলীকে প্রালনাশের হুমকি দেয়।
এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বদিকে গ্রেফতারের চেষ্টা চলছে। কি কারনে বদি পুলিশের উপর হামলা করেছে তা জানা যায়নি।
থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) এস এম আহসান হাবীব জানান, ঘটনাটি শুনেছি। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 602 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ