গোলাপগঞ্জের সদর ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন 

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬

গোলাপগঞ্জের সদর ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন 

.
জাহিদ উদ্দিন,গোলাপগঞ্জ:
গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘোগায় ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবী ২নং রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খন্দকার নজরুল ইসলাম আশুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সেক্রেটারী,সাংবাদিক আব্দুল আহাদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রিড়া সংগঠন গোলাপগঞ্জ ক্লাবের সভাপতি এমএ ছায়েম চৌধুরী, বিশিষ্ট সমবায়ী ব্যক্তিত্ব নুরুল ইসলাম,প্রবীন ব্যক্তিত্ব হারিছ আলী, রফিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আশক আহমদ প্রমূখ।

এই সংবাদটি 624 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ