ঢাকা |
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯
হামিদুল হক মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে বুড়ির ঘর নামক স্থানে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘোড়াঘাট থেকে গাইবান্ধাগামী শহীদ সচি পরিবহন একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারী, শিশুসহ অন্তত: ৪০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তাররা জানান, আহতরা খুবই গুরুতর এবং তাদের অনেকেরই অঙ্গহানী ঘটেছে । তাদের চিকিৎসা দিতে আমাদের হিমসিম খেতে হচ্ছে। আহতদের মধ্যে – মন্জুরুল (২২), আলেয়া (২৪), সাইদুর (৩০), আরমান (৫০), গোফফার (৪০), মনোয়ার (৩০), কদের (৩৫), তারা বানু (৪০), রিমা (৫), সুরুজ্জামান (৫০), সোমা (২৫), সুমন মিয়া (১২), ফাইমা (১), শহীদুল (৩০), মহসীন (১৮) , জলিল (৬০), উজ্জল (৩৫) নাম জানা গেছে। পুলিশ জানায়, দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে হেফাজতে নেয়া হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত মামলা দয়ের করার প্রস্তুতি চলছে ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।