কড়া নিরাপত্তায় থার্থিফাস্ট নাইট উদযাপন হবে

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

ঘড়ির কাঁটায় জিরো আওয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজারো কণ্ঠে উল্লাসধ্বনি- হ্যাপি নিউ ইয়ার। পুলিশ, র্যব, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে বিদায় জানানো হবে ইংরেজি নববর্ষকে আর স্বাগত জানানো হবে নতুন বছরকে।

রোববার সন্ধ্যার আগেই র্যব -পুলিশের ১৫ হাজারেরও বেশি সদস্য, ডগ স্কোয়াড, হর্স স্কোয়াড অবস্থান নেয় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। বিপুলসংখ্যক মহিলা পুলিশ মোতায়েন করা হয় কূটনৈতিক জোন গুলশান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাখা হয় জলকামান, রায়টকার ও অ্যান্টিপারসোনেল কারসহ দাঙ্গা দমনের বিভিন্ন সরঞ্জাম। পুলিশ ও র্যব সদস্যরা টহল দেন রাজধানীজুড়ে। এর আগে বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজধানীর সব বৈধ বারগুলোও বন্ধ করে দেয়। গুলশান-বনানী ও বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশ পথগুলো বিকালের অগেই বন্ধ করে দেয় পুলিশ। বিকাল থেকেই নিয়মিত চেকপোস্টের বাইরে শতাধিক পয়েন্টে বসানো হয় র‌্যাব-পুলিশের তল্লাশি চৌকি। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নামানো হয় ১০টি মোবাইল কোর্ট। এর মধ্যেই হাজার হাজার আতশবাজির শব্দে প্রকম্পিত হবে রাজধানী ঢাকা।

এই সংবাদটি 483 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ