এমপিওভুক্তির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৯

এমপিওভুক্তির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সভাপতিত্বে এমপিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৪ জুলাই)। বৈঠকে নীতিমালার মধ্যে থেকেই স্কুল-কলেজ মাদরাসা এমপিওভু্ক্ত করার কথা বলা হয়। সেই সাথে চর, হাওড়-বাওড়, দুর্গম ও পাহড়ী এলাকা এবং প্রতিবন্ধীদের জন্য নীতিমালার ভেতরে থেকেই শর্ত শিথিল করার বিষয়ে নানা আলোচনা হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন ও কারিগরি বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ ও মন্ত্রণালয়ের একাধিক অতিরিক্তসচিবসহ মোট আটজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 553 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ