আটঘরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৫

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭

আটঘরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৫

পাবনা ব্যুরো অফিস :
আটঘরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৫জন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক। এরা হলেন মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে সিহাব উদ্দিন (৩২), সদর উপজেলার রাধানগর এলাকার আশরাফ উদ্দিনের ছেলে সিএনজি ডাইভার একরাম হোসেন(২৫),এবং অপর দিকে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চাটমোহর থানার পাচুরিয়া এলাকার দেলবর প্রামানিকের ছেলে আশরাফ হোসেন(৩৫) গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে আটঘরিয়া ও অবস্থা অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানায়,গতকাল শনিবার সন্ধা সাড়ে সাতটার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া থানা পাড়ার পাশে ‘স’মিলের সামনে পাবনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি চাটমোহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। এসময় ঐস্থানে পৌছা মাত্রই সিএনজির সামনের চাকা খুলে গেলে এই দূর্ঘটনা ঘটনা ঘটে।

এই সংবাদটি 550 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ