ঢাকা |
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮
৯ পৌরসভা ও ১২৭টি ইউনিয়ন পরিষদে আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিভিন্ন কারণে পদ শূন্য হওয়ায় এসব ইউপি ও পৌরসভায় সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে।
ইসির ভারপ্রাপ্ত সচিব জানান, ৯ পৌরসভার মধ্যে চারটিতে সাধারণ নির্বাচন, একটিতে মেয়র পদে উপনির্বাচন ও চারটিতে বিভিন্ন ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২৭ ইউপির মধ্যে ৩৪টিতে সাধারণ ও ৯৩টিতে উপনির্বাচন হবে।
হেলালুদ্দীন আহমদ আরও বলেন, এ নির্বাচনে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১ মার্চ। মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ও ৫ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।