ঢাকা |
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্নাঢ্য আনন্দ র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সভা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টারী হেরিটেজের অর্ন্তভূক্ত হওয়ায় এ র্যালী ও সভার আয়োজন করা হয়। বুধবার (৭ মার্চ) উপজেলার পৌর সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে ও জিল্লুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহমদ লালা, খলিলুর রহমান, আব্দুল আহাদ, হানিফ আলী, আব্দুল কাদির, মুতলিব আলী, গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ও পৌর কাউন্সিলর এম ফজলুর রহমান প্রমূখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।