ঢাকা |
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫
নাগপুরে টেস্টের চতুর্থ দিনে ভারতের বোলারদের হতাশায় ডুবিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বিশেষ করে, প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকাকে ৪৮১ রানের লক্ষ্য বেঁধে দিয়ে চতুর্থ দিনে ৭২ ওভার বল করেছেন ভারতীয় বোলাররা। আর এই ৭২ ওভারে প্রোটিয়ারা মাত্র ৭২ রান তুললেও তাদের মাত্র ২ উইকেট নিতে পেরেছেন ভারতীয় বোলাররা।
এদিন ভারতীয় বোলাররা উইকেট-খরায় ভুগলেও ৫৮ বছর আগের একটি রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছেন। ৭২ ওভারের মধ্যে তারা মেডেন নিয়েছেন ৪৩ ওভার। টেস্টে এক ইনিংসে ৭২ বা তার কম ওভারে সবচেয়ে বেশি মেডেন নেওয়ার রেকর্ড এটি।
অবশ্য রেকর্ডটি ইংল্যান্ডের বোলারদের সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে ভারতীয়দের। এর আগে ১৯৫৭ সালে এজবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৬০ ওভার বল করে ইংল্যান্ডের বোলাররাও ৪৩ ওভার মেডেন নিয়েছিলেন, ৬৫ রানে। এবার ইংলিশদের রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় বোলাররা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।