বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ বর্নাঢ্য গণসমাবেশ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ বর্নাঢ্য গণসমাবেশ

ফয়জুল হক শিমুল:

logo-awamilige2বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ  বৃহস্পতিবার দুপুর ২টায় ঐতিহাসিক গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।বর্নাঢ্য এ গণ সমাবেশে উত্তরবাজারে  অতিথিদের জন্য ৩২ ফুট দীর্ঘ মঞ্চ তৈরী করা হয়েছে। দেড় হাজার লোকের বসার জন্য তৈরী করা হয়েছে বিশাল প্যান্ডেল। 

গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি। বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রকিবুল আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিক উদ্দিন চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

nahid

সমাবেশে যোগ দিতে গতকাল সিলেটে এসে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আজ সকাল ১১টায় গোলাপগঞ্জ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি যোগ দেবেন। দুপুর ২টায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন তিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পৌরশহরের উন্মুক্ত স্থানে এটাই শিক্ষামন্ত্রীর প্রথম গণ সমাবেশ।

তৃণমুল পর্যায়ের সকল নেতাকর্মীকে সমাবেশ সফল করার জন্য ্উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।

এই সংবাদটি 396 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ