ঢাকা |
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচিকে গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে সিলেটের বিশ্বনাথ বাজারে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বিশ্বনাথ উপজেলা শাখা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরের প্রধান সড়ক এবং ব্যবসায়ী এলাকাজুড়ে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মহিলা দল ও বিএনপি’র স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন—
সিলেট জেলা মহিলা দলের সভাপতি তাহসিনা শারমিন তামান্না, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সহ-সভাপতি আলতাফুর রহমান ও নুর উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোনায়েম খান, যুগ্ম সম্পাদক শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক কয়েছ মিয়া এবং সদস্য খসরুজ্জামান খসরু, মোবাশ্বির আলী, মারফ মিয়া প্রমুখ।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তাহসিনা শারমিন তামান্না বলেন,
“তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি কেবল বিএনপির রাজনৈতিক রূপরেখা নয়, বরং এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের সদস্য জলি পুরকায়স্থ, উপজেলা মহিলা দল নেত্রী বিলকিস আক্তার, রিমা বেগম, বাবলি বেগম, জেসমিন বেগম, পারুল বেগম, রুজিনা বেগম ও শাহিনা বেগম।
এছাড়া কর্মসূচিতে অংশ নেন—
উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা এবং সদস্য সচিব জাকির হোসেন ইমন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।