ঢাকা |
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭
স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজার উপজেলার খশির এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবাসহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশিরবন্দ হাতি টিলা এলাকার মৃত মকদ্দছ আলীর পুত্র তার নাম শিব্বির আহমদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই দিলু সিলেট-বিয়ানীবাজার মহসড়কের খশির ভাংনি সেতু এলাকায় অভিযান চালিয়ে শিব্বির আহমদ (৪৫) কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঁজানান, ধৃত শিব্বিরের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।