২৭ আগস্ট দলিল লেখক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার নির্বাচন

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮

২৭ আগস্ট দলিল লেখক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার নির্বাচন

২৭ আগস্ট অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিনরাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটের জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। সেই সঙ্গে আশপাশের চায়ের দোকানগুলোতে কেনাবেচা আগের তুলনায় বেড়ে গেছে। নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে পুরো অফিস এলাকা।

প্রধান নির্বাচন কমিশনার সজীব ভট্টাচার্য্য জানান, এবারে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। উক্ত নির্বাচন সুষ্ঠু, সুন্দর করার লক্ষে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ দলিল লেখক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল আহাদ (ছাতা), আলহাজ্ব মুহিবুর রহমান (দোয়াত কলম), সাধারণ সম্পাদক পদে মোঃ তাজ উদ্দিন (দেয়াল ঘড়ি), আবু আহমদ চৌধুরী (ফুটবল) ও সাংগঠনিক সম্পাদক পদে সত্যজিৎ ভৌমিক (আম), সায়েক সুজন (বাই সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
বাংলাদেশ দলিল লেখক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক মর্তুজা আহমদ চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর করার জন্য আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচন সফলের লক্ষে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ২৭ আগস্ট সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি 598 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ