২৬৪ কোটিরও বেশিবার দেখা হয়েছে গানটি [ভিডিও]

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

২৬৪ কোটিরও বেশিবার দেখা হয়েছে গানটি [ভিডিও]

২০১২ সালে বিশ্বজুড়ে একটি গান ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আবাল, বৃদ্ধ, বণিতা সবাই মজেছিল গানটিতে।

মানুষের মুখে মুখে ছিল গানটি। গানের তালে নেচেছেন জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে বিশ্বের নামিদামি ব্যক্তিরা।

‘গ্যাংনাম স্টাইল’ শিরোনামের সেই গানটির কথা হয় তো অনেকেই ভুলে গেছেন।

কিন্তু ৪ বছরে গানটি দর্শক দেখেছে ২৬৪ কোটিরও বেশিবার। যা ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা একটি গান। গ্যাংনাম স্টাইল একটি কোরীয়ান গান। গানটি তৈরি করেন পার্ক জায়ে-সাং। যিনি সাই নামেই বেশি পরিচিত।

দেখে নিন সেই গানটির ভিডিও-

এই সংবাদটি 791 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ