ঢাকা |
প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫
বিপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সুপার স্টারস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি। টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস।
১৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে সিলেট সুপার স্টারস।
ব্যাট হাতে ঢাকার কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ৪৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ করে রান করেন ফরহাদ রেজা ও নাসির হোসেন। এ ছাড়া ইয়াসির শাহ ৮, মোহাম্মদ হাফিজ ৮, মোসাদ্দেক হোসেন ১৩* ও ওয়ালার ১৩* রান করেন ।
বল হাতে সিলেটের আব্দুর রাজ্জাক দুটি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ, রপি বোপারা ও রুবেল হোসেন।
আজকের ম্যাচে জয় পেলে শেষ চার নিশ্চিত হবে ঢাকা ডায়নামাইটসের। হেরে গেলে কিছুটা ব্যাকফুটে চলে যাবে তারা। সেক্ষেত্রে সিলেটের জন্যও কিছুটা আশার আলো দেখা দিতে পারে। আজকের ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে ঢাকাকে পরের ম্যাচেও হারতে হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।