ঢাকা |
প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫
নির্বাচন কমিশনের (ইসি) সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১৪ ডিসেম্বর আগে কোনো মেয়র প্রার্থী দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ১৪ ডিসেম্বরের আগে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার হবেন। কেননা ১৪ তারিখেই প্রতীক বরাদ্দ দেয়া হবে। তাই নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বরের আগে কাউকে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা না চালাতে সিদ্ধান্ত দিয়েছে।
প্রসঙ্গত, এবারই প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে ও কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট হবে। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।