ঢাকা |
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে হত দরিদ্রের জন্য ১০ টাকা চাল প্রদানকারী ডিলারের কাছে চাঁদা দাবি করায় ২৫ অক্টোবর মঙ্গলবার হারুন শাহ (৩৮) নামক এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। তিনি ক্ষমতাসীন দলের স্বেচ্ছাসেবক লীগের নেতা। জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হত দরিদ্রের জন্য ১০ টাকা চাল প্রদানকারী ডিলার খয়রুল হোসেন খানের কাছে ১৯ অক্টোবর প্রকাশ্যে ১ লাখ টাকা চাঁদা দাবি করে স্বেচ্ছাসেবক লীগের কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য ও নছিরাবাদ গ্রামের ইনু শাহ’র পুত্র হারুন শাহ। সরকার দলের লোক হিসেবে হারুন শাহ চালের ডিলারশীপ আনতে না পেরে ক্ষুব্ধ হন। এতে তিনি ডিলার খয়রুল হোসেন খানের নিকট চাঁদা দাবি করেন। সোমবার এ ঘটনায় ডিলার খয়রুল হোসেন খাঁন কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করলে ২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে এসআই জহিরুল ইসলাম তালুকদার চাঁদাবাজ হারুন শাহকে আটক করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হারুনের বিরুদ্ধেকুলাউড়া থানা ও ঢাকায় ইতিপূর্বে চাঁদাবাজি, মাদক ও ফৌজদারি একাধিক মামলা রয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত দরিদ্রের চালের ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবে না। আটক হারুন শাহকে মঙ্গলবারই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।