হেক্সাস বিয়ানীবাজারের শিক্ষা সফর-২০১৭ সম্পন্ন !

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৭

হেক্সাস বিয়ানীবাজারের শিক্ষা সফর-২০১৭ সম্পন্ন !

শনিবার সকাল ৮টায় বিয়ানীবাজার থেকে সইবুল আলম রেজার নেতৃত্বে স্পোকেন ইংলিশ বিভাগের স্টুডেন্ট হাফিজ সাজ্জাদ হোসেনের কোর’আন তেলাওয়াত এর মাধ্যমে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়।

দুপুর ১ টায় শ্রীমঙ্গলে পৌছালে শ্রীমঙ্গলের শিক্ষনীয় স্পটগুলা দেখার পর মধ্যাহ্নভোজ শেষে শিক্ষাসফর এর নির্দিষ্ট ইভেন্ট গুলো শেষ করা হয়,টিকেট ড্র এর প্রথম পুরষ্কার হিসেবে ছিল একটি মোবাইল সেট,দ্বীতিয় ও তৃতীয় পুরষ্কার হিসেবে বিশেষ পুরষ্কার ছিল।

এছাড়া ঐতিহ্যবাহী হাড়িভাংগা প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীদের মোট তিন বিভাগে ৯জন বিজয়ী পুরষ্কিত করা হয়।

উক্ত সফরে প্রধান অতিথী হিসেবে পুরষ্কার বিতরন করেন হেক্সাস বিয়ানীবাজার এর ডিরেক্টর সইবুল আলম রেজা।

শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন করার জন্যে সকল শিক্ষার্থী ও শিক্ষককে হেক্সাস বিয়ানীবাজার শাখার ডিরেক্টর এম আব্দুল কাদির সুমন ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 753 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ