ঢাকা |
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
ভারতীয় প্রধানমন্ত্রী বুধবার বিকাল সাড়ে ৫টায় শেখ হাসিনাকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।”
জবাবে শেখ হাসিনাও ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সমৃদ্ধি কামনা করেন বলে প্রেস সচিব জানান।
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সময়ে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দুই সরকারের পক্ষ থেকেই দাবি করা হয়।
গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পরদিনও শেখ হাসিনাকে টেলিফোন করে যে কোনো সহযোগিতার জন্য ভারত প্রস্তুত আছে বলে জানান মোদী।
বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সেই জঙ্গি হামলায় ২০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে এক ভারতীয় তরুণীও আছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।