হাতির ময়নাতদন্ত করতে টিম গঠন

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

হাতির ময়নাতদন্ত করতে টিম গঠন

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে ভারত থেকে বানের পানিতে ভেসে আসা ভারতীয় হাতিটির । ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের পরিদর্শক অসীম মল্লিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি দল সরিষাবাড়ীর উদ্দেশে রওনা হয়েছে । তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর, কক্সবাজার বন বিভাগ ও গাজীপুর সাফারী পার্কের তিনজন চিকিৎসক ময়নাতদন্ত দলে রয়েছেন।

মঙ্গলবার সকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়রা গ্রামের বাদাবিলে মারা যায় হাতিটি । ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের দলছুট এ বন্যহাতিটি বন্যার পানির স্রোতে গত ২৮ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।

দেড় মাস ধরে এটি কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরের চরাঞ্চলে ঘুরে বেড়ায়। হাতি উদ্ধারে ৪ আগস্ট ভারতীয় বিশেষজ্ঞ একটি দল বাংলাদেশে এলেও হাতি উদ্ধার করতে না পেরে তারা ৭ আগস্ট ফিরে যান

এই সংবাদটি 496 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ