হাজী মুজিবুন নেছা ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮

হাজী মুজিবুন নেছা  ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:
জগন্নাথপুরের পশ্চিম গড়গড়িকান্দি গ্রামে মরহুমা হাজী মুজিবুন নেছা ইসলামী সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫০জন অসহায় ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম গড়গড়িকান্দি গ্রামের হাজী আব্দুন নূরের বাড়ি সংলগ্ন মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মরহুমা হাজী মুজিবুন নেছা ইসলামী সমাজকল্যাণ ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মাস্টার আমীর উদ্দিন আহমদের সভাপতিত্বে, মোঃ নাছির উদ্দিন ও মোসাদ্দেক হোসেনের যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানী বাজার উপজেলার শেওলা ইউনিয়ন চেয়ারম্যান আখতার হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মরহুমা হাজী মুজিবুন নেছা ইসলামী সমাজকল্যাণ ট্রাস্টের প্রতিষ্টাতা আলহাজ্ব নূর বক্স, ট্রাস্টের জেনারেল সেক্রেটারী আলাহজ্ব মাওলানা হেলাল উদ্দীন আহমদ, ট্রাস্টের ট্রেজারার কামাল হোসাইন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, গড়গড়ি প্রবাসী সংঘের সভাপতি আছকির আলী, প্রবীণ মুরব্বী সুরুজ আলী, লামা টুকেরবাজার প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইলিয়াছ আহমদ, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সংগঠক সুন্দর আলী, আশরাফ খান, ইশতিয়াক খান, মোস্তফা তাজওয়ার পারভেজ, সালাউদ্দিন সালু, ইসলামী কল্যাণ সংস্থার সভাপতি শামছুজ্জামান সামী।

এই সংবাদটি 654 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ