ঢাকা |
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৭
বিশেষ প্রতিনিধি: অকালবন্যায় ক্ষতিগ্রস্থ মৌলভীবাজারের হাকালুকি হাওর পারের শিক্ষার্থীদের মধ্যেতৃতীয় দফায় শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয় মৌলভীবাজার জেলা সংসদ।
১৩মে শনিবার সকালে সংগঠনের উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়। এ সময় কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর পাড়ের ভুকশিমইল ইউনিয়নের কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ৮০০ শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে খাতা ও দুটি কলম দেওয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব, সাবেক সভাপতি কামরুল হাসান মিজু, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি সুবিনয় শুভ। এর আগে দুই দফায় ছাত্র ইউনিয়ন ১ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।