হাই কোর্টের নিষেধাজ্ঞাও অমান্য করে চলছে পাবনা মহাসড়কে নসিমন

প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৭

হাই কোর্টের নিষেধাজ্ঞাও অমান্য করে চলছে পাবনা মহাসড়কে নসিমন

রাজশাহী বিভাগীয় চীফ:

মহামান্য হাই কোর্টের নিষেধাজ্ঞা, সড়ক ও পরিবহন মন্ত্রীর হুশিয়ারির পরেও পাবনা’র সব মহাসড়কে অবৈধ নসিমন পরিবহন চলছেই। নছিমন চালকরা এ সংক্রান্ত কোন বিধি-নিষেধ মানছেন না। প্রশাসনসহ বিভিন্ন মহলকে ‘ম্যানেজ’ করেই নসিমন চালানো হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
গত ২৫শে জানুয়ারি দেশের সব মহাসড়কে অবৈধ নসিমন পরিবহন চালানো বন্ধের নির্দেষ দিয়েছে হাই কোর্ট। তবুও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার নির্দেশ ও তাদের ম্যানেজ করেই সড়কে অবাধে চলছে নসিমন।
মহাসড়কে চলাচল করা এসব যানবাহন থেকে প্রকাশ্যে আদায় করা হচ্ছে চাঁদা। অভিযোগ আছে, চাঁদার ভাগাভাগিতে প্রশাসনসহ ক্ষমতাসীন দলের লোকজনও জড়িত।
এক নসিমন চালক বলেন, নসিমন চালানোর জন্য পুলিশ ২০ টাকা করে নেয়, আর দালালরা নেয় ৩০ টাকা। এদিকে যারা চাঁদা তোলেন তারা উপর মহলের কথা বলে টাকা তোলেন বলে জানিয়েছেন অপর নসিমন চালক।
অপরদিকে চাঁদা তোলা এক ব্যাক্তি বলেন, উপরের মানুষ আমাকে টাকা তোলার জন্য পাঠিয়েছে তাই আমি এসেছি। এ টাকা তাদের কাছেই চলে যায়।
স্থানীয়রা বলছেন, প্রশাসনের প্রশ্রয়েই চলছে সড়ক ও মহাসড়কে নসিমন-করিমন নামের এইসব অদ্ভূত পরিবহন!

এই সংবাদটি 479 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ