ঢাকা |
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলাস্থ হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্যোগে এক আলোচনা সভা গত ১৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রশিক্ষণ কেন্দ্রর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও হলি আর্ট এর আইটি ডেভলপার সুফিয়ান জালালীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন
হলি আর্ট এর জাতীয় স্বীকৃতি ও প্রশিক্ষণ বিষয়ে অবহিত করণ ও কারিগরি প্রশিক্ষণে যুব সমাজের সবাইকে আওতায় নিয়ে আসা, সমাজিক উন্নয়নে করণীয় ও গ্যাস সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন বিষয়ে নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আল খিদমাহ’র সভাপতি মুফতি মনজুরুল ইসলাম, লতিফিয়া শিক্ষা পরিষদের মোঃ আজিজুর রহমান, দক্ষিণ কুশিঘাট উদয়ন কল্যাণ সংঘের মোঃ ইউসুফ আলী সুহেদ, দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের রাসেল আহমদ, বিলাল উদ্দিন দিলু, সবুজ বনানী স্পোটিংস এন্ড সোশাল ক্লাবের মিফতাউল হক লিমন, হবিনন্দী সিলেটের ফাইয়াজ আহমদ, আলিম উদ্দিন জাহিদ, তুডুগাঁও সমাজ কল্যাণ সংস্থা বাঘার মোঃ বদরুজ্জামান সুমন, বরায়া উত্তর ভাগের মোঃ তারেক আহমদ, মোঃ হালিম আহমদ মোঃ রেদওয়ান হোসেন, পল্লী উন্নয়ন সংস্থার এইচ.এম সেলিম, লতিফিয়া যুব পরিষদের মোঃ আকবর হোসেন, লিপন আহমদ, আদিলুর রহমান, কম্পিউটার প্রশিক্ষক ছাকিব আহমদ, মারজান আহমদ, জাহিদুর রহমান, এম. সুমন আহমদ, খালিক আহমদ প্রমুখ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ বলেন,
দেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। আমাদের যুব সমাজের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে হলি আর্টকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া খুবই জরুরী। একই সঙ্গে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার যুবক-যুবতীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, জনগণের দৈনন্দিন জীবনে গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনগণের স্বার্থে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ, নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা, গ্যাসের অপচয় রোধ, অবৈধ ব্যবহার বন্ধ ও গ্রাহকসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আসুন, আমরা শুধু আলোচনা নয়- বাস্তব উদ্যোগ গ্রহণ করি। যুবসমাজকে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ও গ্যাসসহ জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।