ঢাকা |
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পৌরসভাধীন জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রের অসহায় ছিন্নমূল মহিলাদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের ত্রাণ শাখা থেকে প্রাপ্ত কম্বল বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ মজিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় হরিণাকুন্ডুু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম শওকত হোসেন ও প্রতিষ্ঠানটির পরিচালক ঝর্না খাতুন উপস্থিত ছিলেন। এ সময় বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রের প্রায় ৫০ জন অসহায় ও ছিন্নমূল মহিলাদের মাঝে কম্বল বিতরন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে বৃদ্ধাশ্রমটি পরিচালনায় অবকাঠামো উন্নয়ন সহ সব ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।